1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিষিদ্ধ চায়না জালে সয়লাব কোটালীপাড়া - Bangladesh Khabor
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের হাতাহাতি কুষ্টিয়ায় বিএনপি’র নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরণ সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মানববন্ধন কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিক কামাল হোসেনের মৃত্যু, দাফন সম্পন্ন সোনারগাঁয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীমদৃভগবদ্ এর আলোচনায় সবুজ চন্দ্র সরকার এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী খাল পুনরুদ্ধার ও দখলমুক্ত করার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী হাবিবের

নিষিদ্ধ চায়না জালে সয়লাব কোটালীপাড়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালে সয়লাব গোপালগঞ্জের কোটালীপাড়া। ঘাঘর, রামনগর, ধারাবাশাইল, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, পিড়ারবাড়ী, রামশীল সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে গোপনে চলে এ জালের বেচাকেনা। তাছাড়াও, গ্রামে-গঞ্জে নিভৃত পল্লিতেও চলে নিষিদ্ধ এ পন্যটির রমরমা ব্যবসা। কোথাও কোথাও জাল আটকের পর প্রশাসনের কাছে হস্তান্তর না করে পূনরায় বিক্রির অভিযোগ রয়েছে ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের বিরুদ্ধে।

বান্ধাবাড়ী, রামশীল, সাদুল্লাপুর, রাধাগঞ্জ, হিরণ, কুশলা, পিঞ্জুরী, কান্দি ইউনিয়নের বিভিন্ন খালে বিলে অহরহ পাতানো অবস্থায় দেখা যায় কারেন্ট ও চায়না জাল। উপজেলা মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মাঝেমধ্যে অভিজান চালিয়ে কিছু জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করলেও আমদানির তুলনায় তা সামান্য।

ধ্বংসের পরে পূনরায় নতুন জাল সংগ্রহ করে পূর্বের কাজে ফেরে মৎস্যজিবীরা। এ যেনো ‘‘ইদুর-বিড়াল খেলা’’ বলে অভিমত ব্যাক্ত করেছেন বিশিষ্টজনেরা। সাম্প্রতিক সময়ে বান্ধাবাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ হান্নান শেখ, শাহাদাৎ খন্দকার ও ইমন খন্দকার বিল থেকে চায়না জাল জব্দ করতে গিয়ে মধুর নাগরা গ্রামের মিজানুর রহমান, সোনাবান বেগম, আয়শা খানম, ছলেমান জিরুল্লা কর্তৃক হামলা ও মারপিটের শীকার হন।

এ ঘটনায় একটি মামলা ও দায়ের হয়েছে থানায়। সিতাইকুন্ডু, উত্তরপাড়, পিড়ারবাড়ী, রামনগর, কলাবাড়ী গ্রামের একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ আমদানী ও বিক্রি করে আসছে কারেন্ট ও চায়না জাল। এমন তথ্যই বেরিয়ে এসেছে গনমাধ্য কর্মীদের অনুসন্ধানে।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- কোটালীপাড়ায় আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল যতদুর সম্ভব নিয়ন্ত্রনে আনার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION