1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাঁচা মরিচের কেজি হাজার ছুঁইছুঁই - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’

কাঁচা মরিচের কেজি হাজার ছুঁইছুঁই

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪৫৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বন্যার কারণে তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল প্রায় বন্ধ। সরবরাহ সংকট সৃষ্টি হওয়ায় চট্টগ্রামে কাচাঁবাজারে সবজি ও কাঁচা মরিচের দাম অনেক বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি মরিচ ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো খুচরা অসাধু বিক্রেতা এক হাজার টাকায়ও বিক্রি করছে।

ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ দূরের বিভিন্ন জেলা থেকে। গত তিন দিন কাঁচা মরিচসহ সবজি আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েকগুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু খুচরা বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কাঁচা মরিজ বাজারে সরবরাহ না থাকলে দাম বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বেশকিছু অভিযোগ পেয়েছি। বাজারে অভিযান পরিচালনা করে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে নগরের রিয়াজউদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে, সামান্য কয়েকজন খুচরা বিক্রেতা সীমিত পরিমাণ দেশি কাঁচা মরিচ বিক্রি করছেন। এসব দোকানে প্রতি ১০০ গ্রাম মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। দাম শুনে কাঁচামরিচ কিনছেন না অধিকাংশ ক্রেতা।

নাজমুল নামে এক ক্রেতা বলেন, বৃহস্পতিবার ১০০ গ্রাম নিয়েছিলাম ৩৫ টাকা দিয়ে। শবিবার বাজারে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দাম চাইছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION