1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গার্মেন্ট কারখানা খুলছে কাল - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক কু‌ষ্টিয়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, মটরসাইকেল ফে‌লে পালা‌লো দুর্বৃত্তরা সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষের উঠান বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে গণফোরাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

গার্মেন্ট কারখানা খুলছে কাল

  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩৪০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বুধবার (৭ আগস্ট) শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠনগুলো। এ জন্য কারখানার নিরাপত্তা দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিকে ঢাকা মহানগর ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।

সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ’র কার্যনির্বাহী কমিটি কারখানা খোলার সিদ্ধান্ত নেয়। একই সময়ে এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদের সভাপতিত্বে অন্য খাতের ব্যবসায়ীরা অংশ নেন। বৈঠকের পরে এ কে আজাদের সভাপতিত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে যান।

অন্যদিকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলেছে, কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় দেশের অর্থনৈতিক কার্যক্রম মারাÍকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি। সাম্প্রতিক এ ঘটনাপ্রবাহে মানুষের প্রাণহানির সঙ্গে

অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। এখন কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে, তার জেরে অর্থনীতির আরও ক্ষতি হবে। বাড়বে মানুষের দুর্ভোগ।

এতে আরও বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী। দেশকে জনগণ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ফেরত দিতে এটা জরুরি। সেসঙ্গে শিগগিরই স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION