1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পারিবারিক বিরোধের জেরে যুবক টেঁটাবিদ্ধ - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

বাউফলে পারিবারিক বিরোধের জেরে যুবক টেঁটাবিদ্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে হানিফ সরদার (২৮) নামের এক যুবক টেঁটাবিদ্ধ হয়েছেন।

বুধবার রাতে উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জামাল ফকির বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। হানিফ সরদার ওই এলাকার আবদুর রহমান সরদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক বছর আগে হানিফ সরদারের চাচাতো বোনকে বিয়ে করেন একই এলাকার শাহজাহান খানের ছেলে হালিম খান (৪০)। হালিম খানের সঙ্গে দীর্ঘদিন থেকে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছে। কয়েকদিন আগে হালিম খানের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যান। এ বিষয় নিয়ে হানিফের সঙ্গে হালিম খানের কথাকাটাকাটি হয়। বুধবার রাতে টেঁটা নিয়ে জামাল ফকির বাড়ির পাশে ওৎ পেতে থাকেন হালিম খান। রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফ সরদারকে টার্গেট করে টেঁটা নিক্ষেপ করে পালিয়ে যান হালিম। পরে টেঁটাবিদ্ধ অবস্থায় হানিফ সরদারকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম মিরাজ বলেন, হানিফের পায়ে টেঁটাবিদ্ধ হয়। জরুরী অস্ত্রপচার করে টেঁটা অপসারণ করা হয়েছে। এখন হানিফ আশংকামুক্ত। অবশ্য এ ব্যাপারে কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজী হননি। নওমালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোফাজ্জেল হোসেন খলিফা বলেন, টেঁটা নিক্ষেপকারী হালিম খানের বড় ভাই আমার কাছে এ ব্যাপারে নালিশ করেছেন।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে টেঁটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION