1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ২০ হাজার ৯৮০টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে ২০ হাজার ৯৮০টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জুয়া খেলার সময় জুয়াড় টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে নগদ ২০ হাজার ৯৮০ টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃত ৬ জনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার কালাইয়া গ্রামের বদু দাসের ছেলে কিশোর দাস (২৫),দাসপাড়া গ্রামের আজাহার প্যাদার ছেলে মো. বেল্লাল হোসেন (৪২), দুলাল মালকারের ছেলে মো. নুরুন্নবী (৩৮),কাঞ্চন সরদারের ছেলে মো. বাবুল সরদার (৩৬), মো. শাহজাহান মুন্সির ছেলে মো. বাহাদুর (৩৬) এবং নওমালা গ্রামের মো. আমির হোসেন পঞ্চায়েতের ছেলে মো. জুলহাস পঞ্চায়েত (৩৭)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান খানের নেতৃত্বে পুলিশের একটি দল দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে দাসপাড়া গ্রামের বাবুল আকনের ক্ষেত থেকে জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শোনিত কুমার গায়েন সত্যতা নিশ্চিত করে বলেন,‘তাঁরা সবাই পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION