1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগি পরিবারের দাবি।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাগান উত্তরপাড় গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্র সহ পুরো ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে তার ধারণ। তবে এ ঘটনায় জনজীবনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

ভুক্তভোগী ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসুদেব গাইন, পুতুল গাইন ও অশোক গাইনের পাকা দো-তলা যৌথ বসতঘরটির পুতুল গাইনের ইউনিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।

এ সময় সম্পূর্ণ ঘর ফাঁকা ছিল। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো ঘরে আগুন লেগে যায়। কোন মালামালই বের করা সম্ভব হয়নি। এতে নগদ টাকা মালামাল সহ প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION