1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফার আহমেদের পিতা আব্দুস সাত্তার মোল্যা (৯৩) ইন্তেকাল করেছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে তার নিজ বাড়ি উপজেলার শংকরপাশা গ্রামে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি  স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নওয়াপাড়ার প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে শোক ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। সোমবার বাদ মাগরিব জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
অন্যদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নবনির্বাচিত যশোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবিসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION