1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৬২১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলার ৫টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার বাদে বাকি উপকরণ পাঠানো হয়।
ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্বাচন স্বচ্ছ করার জন্য ব্যালট পেপার আগামী কাল ভোট শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

গোপালগঞ্জ জেলায় ৩টি আসনে ভোট কেন্দ্র আছে ৩’শ ৯৭টি। এর মধ্যে দূরবর্তী কেন্দ্রের সংখ্যা ৭টি। উক্ত ভোটকেন্দ্রে আগেই ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচনী সেল-এ দায়িত্বরত সহকারী কমিশনার শপথ কুমার বৈরাগী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ১০ লক্ষ ২৫ হাজার ৭৫২ জন। ভোট গ্রহন নিরাপদ ও সুষ্ঠু করার লক্ষে পুলিশ বাহিনী, র‍্যাব, আনসার, সেনা সদস্য, এনএসআই, ডিজিএফআই ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION