1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিজিবি'র টহল পিকআপের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ৮ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

বিজিবি’র টহল পিকআপের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ৮

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা টু পলাশবাড়ী সড়কের রাইচমিল নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে বিজিবি বহনকারী টহলটিমের একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে বিজিবির ৫ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ৫ জানুযারী শুক্রবার দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে জে আর পরিবহণ নামের একটি যাত্রীবাহি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে বাসটি রাইচমিল এলাকায় পৌছিলের হঠাৎ করে পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় আহত হয় পিকআপে থাকা ৫ বিজিবির সদস্যসহ মোট ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ জানান, বাসের সাথে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা ৫ জন সদস্যসহ ৮ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION