1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে খামার থেকে ছয়টি গরু চুরি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

ফকিরহাটে খামার থেকে ছয়টি গরু চুরি

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৭ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকা থেকে এক গরুর খামারীর গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানান, ওই গোয়ালঘরে সাতটি গরু ছিল। মঙ্গলবার (২ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে দুর্বৃত্তরা গোয়ালঘর থেকে ছয়টি গরু নিয়ে পালিয়ে যায়। যে গরুটি রেখে গেছে সেই গরুটি অসুস্থ থাকার কারনে নিয়ে যেতে পারেনি বলে তারা জানন।
সকালে পরিবারের লোকজন গোয়ালঘরে গরুগুলো দেখতে না পেয়ে সব জায়গা খুজতে থাকে। কোথাও না পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন।
খামারী আদম মোড়ল জানান, গোয়ালঘর থেকে চক্রটি দুইটি ষাড়, দুইটি গাভী ও দুইটি বাছুর চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাত লাখ টাকা বলে জানান তিনি। সর্বশেষ রাত ১টার দিকে গোয়ালঘরে গরুগুলো দেখেছেন পরিবারের লোকজন।
এ তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। পরিবারের কেউ লিখিত অভিযোগ করলে মামলা করা হবে। গরু উদ্ধার ও চুরি চক্রটি গ্রেপ্তারের বিশেষ অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION