1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী দফায় দফায় সংঘর্ষ, আহত ১০ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিরণ ইউনিয়নের আশুতিয়া ও বর্ষাপাড়া দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেররা।

বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায়।  শনিবার এ ঘটনা ঘটে।

জানা যায়, হিরণ ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, আওয়ামী লীগ নেতা- ফরমান আলী শেখ, এস এম ইস্রাফিল, তুহিন বিশ্বাস, মামুন সিকদার, ইউপি সদস্য- ইব্রাহিম ফকির, লায়েক বিশ্বাস, জাহিদ মোল্লা সহ শতশত জনতার সমন্বয়ে একটি মিছিল নির্বাচনী জনসভায় উপস্থিত হওয়াকে কেন্দ্র করে পথি মধ্যে দুপুরে কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ ঐ ঘটনা মিমাংশা করে।

সংঘাতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধায় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে পূণরায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দু পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে অফিসার ইনচার্জ ফিরোজ আলোমের সাথে যোগায়োগ করা হলো তিনি বলেন, থানায় কোন অভিযোগ দায়ের হয়নি, পরিস্থিতি এখন শান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION