1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

রাঙ্গাবালীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : মোটরসাইকেল নিয়ে শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ৭ টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের নিজকাটা বাজারে গিয়ে আচরণবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হাসান সৌরভ এ জরিমানা করেন।
জরিমানা করা নৌকার ওই কর্মীর নাম রওশন আহম্মেদ মৃধা। তিনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি।
জানা গেছে, রওশন মৃধার নেতৃত্বে মৌডুবিতে মোটরসাইকেল নিয়ে নৌকার পক্ষে শোডাউন করা হচ্ছিল। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, লোকজন নিয়ে মোটরসাইকেল শোডাউন করছিলেন রওশন মৃধা। যা বিধি সম্মত নয়। তাই তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION