1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ এ গোপালগঞ্জ- ৩ ( টুংগীপাড়া- কোটালিপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব মানবতার জননী, জননেত্রী সেখ হাসিনার পক্ষে কোটালিপাড়ায় বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ৯ নং আমতলী ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসভা আয়োজন করে আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন।

উক্ত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভপতিত্বে জনসভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আলহাজ কাজী আকরাম উদ্দীন আহমেদ।

প্রধান বক্তা ছিলেন – প্রধান মন্ত্রী সেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সাবেক সচীব শহীদ উল্লা খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলী খান।

এ সময় – উজিরপুর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রুবিনা ইয়াছমিন মীরা, এ্যাড রাশিদা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন সেখ,সহ সভাপতি- মুজিবুর রহমান হাওলাদার,গোলাম কিবরীয়া দাড়িয়া, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌরমেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামীলীগ নেতা – কমল চন্দ্র সেন, জাহাঙ্গীর হোসেন খান, হান্নান সেখ, আতিকুজ্জামান বাদল, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে – উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION