1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
'কলাপাড়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি, এখানে নৌকার বিকল্প নেই' - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

‘কলাপাড়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি, এখানে নৌকার বিকল্প নেই’

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : কলাপাড়ার মাটি শেখ হাসিনার ঘাঁটি, এখানে নৌকার বিকল্প নেই। এই সরকার উন্নয়নের সরকার। আমরা উন্নয়নের পক্ষেই ৭ জানুয়ারী সকলে মিলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের উঠান বৈঠকে এসব কথা বলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।

এ সময় তিনি আরও বলেন, বয়স্কভাতা, মাতৃত্ব ভাতা, জেলে ভাতা, শিক্ষাভাতা, প্রতিবন্ধী ভাতা, ১০ টাকা কেজির চাল, টিসিবির পন্য সামগ্রি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে শেখ হাসিনা সরকার। অতীতের কোন সরকার জনগণের জন্য কিছুই করেনি। তারা জনগনকে শুধুই শাসন ও শোষণ করেছে।
তিনি বলেন, নৌকার মনোনয়ন পেয়ে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার তিন বারের এমপি এবং প্রতিমন্ত্রী ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। তিনি কিভাবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের বিপরীতে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন?
মোতালেব তালুকদার বলেন, মাহবুবুর রহমান তিন বার এমপি এবং প্রতিমন্ত্রী থাকাকালীন অঢেল সম্পদের মালিক ভুলে গেছেন। প্রতিমন্ত্রী থাকাকালীন জমি দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। দুর্নীতির দ্বায়ে অভযুক্ত হওয়ায় মাহবুবুর রহমানকে মনোনয়ন দেননি শেখ হাসিনা।
ধুলাসার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাদন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান বাবুল, মোঃ লিটন হাওলাদার,ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, ইউপি সদস্য নুর উদ্দিন দালাল, ইউপি সদস্য নাজমুন নাহার মনি, ইউপি সদস্য উম্মে হাফসা রিপা, মেফতাউল জান্নাত প্রমূখ।
নৌকার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তারা বলেন, সাংসদ মহিব্বুর রহমান একজন ভালো মানুষ। তারমত একজন এমপি পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। গত পাঁচ বছরে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড, দখল ও শালিস বানিজ্য ছিল না। মানুষ নিরাপদে ছিল। অতএব মহিববুর রহমানকে আবারও নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION