1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনে জয়ী হলে কাজ দিয়ে প্রতিশ্রুতি ফুটিয়ে তুলব: মাশরাফি - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

নির্বাচনে জয়ী হলে কাজ দিয়ে প্রতিশ্রুতি ফুটিয়ে তুলব: মাশরাফি

  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : নড়াইল-২ আসনের সংসদ-সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নির্বাচনি নীতিমালা আছে তাই আগে থেকে কোনো কমিটমেন্ট (প্রতিশ্রুতি) করা যাবে না। নির্বাচনে বিজয়ী হলে কাজের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলব। শত প্রতিকূলতার ভেতর থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। দেখা যাক এবার কি হয়।

রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না, খেলাধুলার সঙ্গে সংসদ-সদস্য মেলানোর কোনো সুযোগ আছে। আমি যতদিন বেঁচে থাকব, অবশ্যই খেলাধুলার সঙ্গে থাকব।

তিনি আরও বলেন, বিগত ৫ বছর এলাকার জন্য কাজ করেছি। আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে, কাজের ধরন বাড়বে এবং ভালো হবে। জয়ের ব্যাপারেও আমি আশাবাদী। এর আগে মাশরাফি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম নবী, শ্রমবিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION