1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ জন পঠিত

মোঃ সবুজ মিয়া,বগুড়া: বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদের অপরাজিতা হলরুমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করে সদর উপজেলা প্রশাসন।

 

২য় ধাপে এদিন জীবিত ৪০ জন মুক্তিযোদ্ধা ও মৃত ৪৪ জন মুক্তিযোদ্ধার পরিবারের হাতে মোট ৮৪ জনের হাতে এ সার্টিফিকেট দেওয়া হয়।

বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের সম্মান করতে হবে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন।

 

তাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করার মধ্যে দিয়ে সম্মানিত করা হচ্ছে। এ ডিজিটাল সার্টিফিকেট মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION