1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দুমকীতে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি মৌজার চর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মেসার্স হাওলাদার ব্রিকস্ নামের ইট ভাটাটি বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে দুমকী উপজেলা প্রশাসন।

উচ্চ আদালতের নির্দেশে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল অভিযান চালিয়ে ভাটাটির আংশিক ধ্বংস এবং বাকি স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

মেসার্স হাওলাদার ব্রিকস্ ইটভাটাটি বাউফল উপজেলা পরিষদ প্রভাবশালী চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদারের। অবৈধ ওই ইটভাটা বন্ধে বাউফলের রাজনগর এলাকার জনৈক মো: জাকির হোসাইন ঢাকার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগের ১৮২২০/২০১৭নম্বর রিট পিটিশনের আদেশে দুমকী উপজেলার চরগরবদি মৌজায় মেসার্স হাওলাদার ব্রিকস্ অবৈধ ঘোষনা করে তা বন্ধের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশ পেয়ে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের লোক দেখে ভাটার লোকজন পালিয়ে যান। এ সময় প্রশাসনের নিয়ে যাওয়া এক্সকাভেটর যন্ত্র দিয়ে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভাটার পাশে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইটও নষ্ট করা হয়।

ইট ভাটার স্বত্বিধিকারী বগা ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

দুমকী উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বলেন, আমরা আদালতের আদেশের চিঠি পেয়ে অবৈধ ওই ইটভাটায় অভিযান চালিয়ে তা ভেঙ্গে দিয়েছি।

প্রসঙ্গত, এর আগেও ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে দু’দফায় ওই ইটভাটাটি ভেঙ্গে দিলেও রহস্যজনকভাবে ফের তা চালু করে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন মালিক পক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION