1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাওয়া বাজার খেলার মাঠে বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় মানব সেবায় মাওয়া রক্তদান ফাউন্ডেশন এর উদ্যোগে এবং লাইফ এইড জেনারেল হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার সার্বিক সহযোগিতা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মাওয়া রক্তদান ফাউন্ডেশন থেকে সেবা গ্রহণকারী মো. রাজীব, মো. আবির বলেন, ফ্রিতে সেবা গ্রহণ করছি। আমার রক্তের গ্রুপ কি ছিল আমি আগে জানতাম না। আজকে জানতে পারলাম তাদের মাধ্যমে।

এছাড়া তারা বলেন, তাদের সেবায় আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।

এছাড়া মো. সালাম বলেন, আমি গরীব মানুষ প্রেসার পরীক্ষা করে গেলাম।

রহিমা বেগম বলেন, অনেকদিন যাবত বিভিন্ন রোগে ভুগছি ডায়াবেটিস পরীক্ষা করতে এসেছি।

জানা যায়, মাওয়া রক্তদান ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি ২০২১ইংরেজি সালের ২৩ জুন আত্মপ্রকাশ করার পর সাধারণ মানুষ কে সেবা দিয়ে আসছে।বুধবারের সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প মাধ্যমে ৩০০ জনকে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রেসার মাপা হয় ১২০ জনকে, ডায়াাবেটিস পরীক্ষা করা হয় ৮০জনকে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেতে দেখা গেছে।

এছাড়া মাওয়া রক্তদান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. কাওছার (জেকেএম) বলেন, মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে মানুষের সেবায় কাজ করছি। আমরা ঢাকা গিয়ে অনেক বার প্রতিষ্ঠানের পক্ষ থেকে রক্ত দিয়েছি। মানুষের সেবায় আমাদের লক্ষ্য। মানুষের সেবা দিয়ে বিনিময়ে ভালোবাসে নিয়ে আমরা প্রতিষ্ঠানটি নিয়ে এগিয়ে যাচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওয়া রক্তদান ফাউন্ডেশন মো. মামুনুর রশীদ বিক্রমপুরী, মো. আবির হোসেন, মো. সুজন সরদার, নূর হোসেন, মো. তুহিন, সৌরভ সাহা, সজীব দাস, মো. আব্দুল রহমান, কামরুল ইসলাম প্রিন্স, শারমিন আক্তার, রিমু আক্তার, জিয়াসমিন, মিতু আক্তার জান্নাতুল মৃধা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION