1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশবাড়ীতে হরতাল সমর্থনে বিএনপির পিকেটিং যানবাহন ভাংচুর - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

পলাশবাড়ীতে হরতাল সমর্থনে বিএনপির পিকেটিং যানবাহন ভাংচুর

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ জন পঠিত
Digital Camera
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বিএনপির ডাকা হরতাল সমর্থনে গাইবান্ধার  পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কের জুনদহ হতে দুবলাগাড়ী এলাকার মধ্যে একটি যাত্রীবাহি বাস ও কয়েকটি ট্রাকসহ মোট ৬ টি যানবাহনের সামনের গ্লাস ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।
এতে ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্বাহী ম্যাজিস্টেট এর নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরাসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহন করলে পিছু হঠতে বাধ্য হয় বিএনপির নেতাকর্মীরা।
পরে মহাসড়কের যান বাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল নিয়ে ঢাকা রংপুর মহাসড়কে উঠে এলোপাতারি ভাবে মহাসড়কের উপর চলাচলরত ও থামানো যানবাহন বাস ও ট্রাকের সামনের গ্লাস ভাংচুর করে এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ারসেল নিক্ষেপ করলে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ হয়ে যায়। এঘটনায় কেউ গুরুতর হওয়ার খবর না পাওয়া গেলেও ঢিল ও লাঠির আঘাতে আঘাত প্রাপ্ত হয়েছে যাত্রী,যানবাহনের চালক,হেলাপারসহ কয়েকজন।
পলাশবাড়ী থানা অফিসার ইমচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনের রয়েছে ও মহাসড়কে স্বাভাবিক ভাবে যান বাহন চলাচল কর শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION