1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসের ধাক্কায় দেবদাস মল্লিক (৩৬) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবদাস মল্লিক পিরোজপুরের নেছারাবাদ থানার উরিবুনিয়া গ্রামের মৃত যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মেরী গোপিনাথপুর ব্লকে কর্মরত ছিলেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবু হাশেম মজুমদার জানান, সদর উপজেলার মেরি গোপিনাথপুর এলাকা থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে সদর উপজেলা কৃষি অফিসে ফিরছিলেন তিনি। পথে শহরতলীর ফকিরকান্দি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন ওই কৃষি কর্মকর্তা।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION