1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেনের শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেনের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস–২০২৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী জজ মোঃ মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার শেখ, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন বঙ্গবন্ধু সহ ‘৭১- এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION