1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিবিসি'র ভিডিও জার্নালিষ্ট পুলিশের হাতে লাঞ্ছিত, প্রতিবাদে সড়ক অবরোধ - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

ডিবিসি’র ভিডিও জার্নালিষ্ট পুলিশের হাতে লাঞ্ছিত, প্রতিবাদে সড়ক অবরোধ

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ জন পঠিত
সৈকত রহমান, গাইবান্ধা : গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শনিবার মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তার হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক মোকছেদুর রহমান।
এই ঘটনার প্রতিবাদ ও ওই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেছেন গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন।
বিকেলে জেলা শহরের ডিবিরোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব দাবি জানান।
মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন ক্যামেরা জার্নালিস্ট ও সাংবাদিকরা। এসময় সড়কের চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কুচকাওয়াজ ও শারীরিক নৈপুন্য প্রদর্শণ চলাকালে স্থানীয় সাংবাদিকরা চিত্রধারণ করছিলেন।
এসময় তাদের উপর চড়াও হন অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন। এসময় চিত্র সাংবাদিক নিজের পরিচয় দিলেও তিনি তাকে সজোরে ধাক্কা দিয়ে মাঠের ভেতর থেকে সরিয়ে দেন। এসময় তিনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে আশেপাশে থাকা সাংবাদিক ও দর্শকরা হতভম্ভ হয়ে যান। এই অপমান জনক আচরণে ক্ষুদ্ধ হয়ে ওঠেন উপস্থিত সাংবাদিকরা।
চিত্র সাংবাদিক মোকছেদুর রহমান জানান, তাদেরকে জেলা প্রশাসন চিঠি দিয়ে আমন্ত্রন জানিয়েছিলেন। তিনি জেলা প্রতিনিধির নির্দেশে কারো কোনো সমস্যা না করে ছবি তুলছিলেন। এসময় এই ঘটনা ঘটে।
সড়ক অবরোধকালে ডিবি ওসি মোখলেসুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সেখানে এসে বিষয়টির সম্মানজনক সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION