1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে সরিষা ফুলের সমারোহে ভোরে গেছে মাঠ, কৃষকের মুখে হাসি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

অভয়নগরে সরিষা ফুলের সমারোহে ভোরে গেছে মাঠ, কৃষকের মুখে হাসি

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলায় সরিষার বিশাল আবাদ হয়েছে। হলুদ সরিষায় রঙিন প্রকৃতি। হলুদে হলুদে ছেয়ে গেছে চারিদিকে। হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রাণ। সরিষা ফুলের এমন সমাহরে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণ করা মৌয়ালরা। বাড়তি উপার্জনে স্বপ্নে বিভোর তারা।
সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার আটটি ইউনিয়নে সরিষার আবাদ হয়েছে। মাঠের পর মাঠ দেখা মিলবে এমন হলুদের সরিষা। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এ বছর উপজেলার ১৭.৪৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় ২৫০ হেক্টর বেশি এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ হাজার ৫ শত মেট্রিক টন। এ বছর সরিষার আবাদ বাড়ায় ও আবহাওয়া ভাল থাকায় বেশি ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা।
তারা বলছেন, বিগত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ খুব ভাল হয়েছে। সরিষার আবাদের সাথে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরন করা মৌয়ালরা অনেক খুশি। গত বছরের তুলনায় এবার সরিষার খেত থেকে দুই তিন গুন মধু বেশি পাব বলছেন মধু আহরন কারিরা।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার চাষীকে বীজ, সার সহয়তা প্রদান করতে পেরেছি, একই সাথে আমাদের মৌবস্ক স্থাপন করা হয়েছে যাতে করে আমরা প্রচুর পরিমানে মধু উৎপাদন করতে পারি এবং এই সরিষার ফলনটা বৃদ্ধি পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION