1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লৌহজংয়ে পাঠাগার পরিদর্শন করেন ডাঃ মো. আবু ইউসুফ ফকির - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

লৌহজংয়ে পাঠাগার পরিদর্শন করেন ডাঃ মো. আবু ইউসুফ ফকির

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ জন পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. আবু ইউসুফ ফকির।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের উত্তর মেদিনীমন্ডল গ্রামের ঐতিহ্যবাহী খান সাহেবের বাড়িতে স্থাপিত জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগার পরিদর্শনে আসেন। এ সময় তিনি পাঠাগার পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

ডাঃ মো. আবু ইউসুফ ফকির পরিদর্শনে এসে পাঠাগারের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বই দেখেন। এসময় তিনি জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশন ও জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকু’র কাছ থেকে পাঠাগারের সার্বিক খোঁজ খবর নেন। বই পাঠে উদ্ভুদ্ধ করনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরামর্শ ও পাঠাগারের সকল কার্যক্রমের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে দুজন রোগীকে চিকিৎসা সেবা এবং উন্নত চিকিৎসার জন্য আশ্বাস দেন।

পরিদর্শন ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন, এ্যাপেক্স ক্লাব অব বিক্রমপুর জেলা গর্ভনর-১ মো. সাইফুর রহমান, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সঞ্জীব, লৌহজং উপজেলা ছাত্রলীগ এর উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল মাদবর, রিমল খান, আবদুল্লাহ আল-মামুন, ফৌজিয়া খান নাজিফাসহ পাঠক সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION