1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে বিদায়ী ইউএনও আল ইমরানকে সংবর্ধনা - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

দুমকীতে বিদায়ী ইউএনও আল ইমরানকে সংবর্ধনা

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, দুমকী প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা ও লেবুখালী ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম তুহিন আকন, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ প্রমূখ।
এসময় উপজেলার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, দুমকী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আল ইমরান দুমকী উপজেলায় থাকাকালীন সময়ে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন সৎ, নিষ্ঠবান ও কর্তব্যপরায়ণ ব্যক্তিত্ব। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উপজেলার শতভাগ নাগরিকের কাছে আস্থার প্রতীক হয়ে থাকবে বলে বক্তারা দাবি করেন।
বিদায়ী ইউএনও মো. আল ইমরান বলেন, ‘আমি কোনো উপহার বা সংবর্ধনায় বিশ্বাসী নই। আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর উন্নয়নের কাজকে বাস্তবায়নের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছেন। আমি তা পালন করছি।
প্রসঙ্গত, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান ইতিপূর্বে দুমকীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বর্তমানে তাকে বরগুনা জেলার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION