1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পুরনো ইট দিয়ে সড়কের কাজ - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

জয়পুরহাটে পুরনো ইট দিয়ে সড়কের কাজ

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই গ্রামের শুরু থেকে দরগা বাজার হয়ে ১২শ ৬৫ মিটার রাস্তার কার্পেটিংয়ের কাজ করছেন এসএম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
প্রায় ৭১ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা কার্পেটিংয়ের কাজের
শুরুতেই নিন্মমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, গ্রামের শুরু থেকে দরগা বাজার হয়ে পাঁচবিবির শেষ সীমানা পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। রাস্তার দুই পাশের এজিংয়ের কাজে পুরনো ও নিন্মানের ইটের ব্যবহার করা হচ্ছে।
তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, রাস্তায় ব্যবহৃত পুরনো ইট সেলভেস হিসেবে বাজাটে ধরা আছে। আর উপজেলা  প্রকৌশলী বলছেন, নিন্মানের ইট অপসারনের জন্য বলা হয়েছে। রাস্তা কার্পেটিংয়ের আগে ইট অপসারন করা হবে।
এলাকাবাসী ময়নুল হোসেন ও মোশাররফ হোসেন বলেন, এতদিন পর পুনরায়  আমাদের এলাকার সড়কের কাজ শুরু করেছে। দীর্ঘদিন পর রাস্তা নতুন করে হওয়ায় আমরা এলাকাবাসী খুশি। তবে, রাস্তা কাজের শুরুতেই উভয় পাশের দুই নম্বর ও পুরনো ইট দিয়ে কাজ শুরু করেছে।
পুরনো ইট দিলে রাস্তা টেকসই হবেনা। কিছুদিন পর আবার আগের মতই হবে। পুরনো ইটের বিষয়ে ঠিকাদারের লোকজনদের বললে তারা বলেন  এলাকার মেম্বার চেয়ারম্যানকে ডেকে আনেন।
ঠিকাদারের সহকারী বাবুল হোসেন বলেন, রাস্তা
এজিংয়ের কাজে ব্যবহৃত পুরনো ইটগুলো সেলভেস হিসেবে বাজেটে ধরা হয়েছে। পুরাতনের মধ্যে যে ইটগুলো ভালো আছে সেগুলে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া পুরনো ইটগুলো যদি এজিংয়ের কাজে ব্যবহার না করলে ওই ইট গুলো ভেঙে খোয়া করে তো রাস্তায় দিতাম। পুরনো ইট গুলো  এজিংয়ের কাজে দেওয়া বা খোয়া করে দেওয়া একই কথা।
পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মো. কাইয়ুম বলেন, রাস্তায় ব্যবহৃত পুরনো ইটগুলো অপসারণের জন্য ইতিমধ্যেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। রাস্তা কার্পেটিংয়ের আগে সব ইট তুলে নিবে, আর থাকবেনা। এসএম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটির কাজ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION