1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩), নামে এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় স্বামী আলামিন ফরাজী (২৭)-কে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোর্পদ করেছে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুর আনুঃ ১ টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে গেছে, স্ত্রী মেঘলা বেগমের সাথে স্বামী আলামীন ফারাজী বাড়িতে কথাকাটি ও ঝগড়া বিবাদ হয়।
এসময় স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও
পিঠে ৩টি ছুরিকাঘাত করে। এতে মেঘলা রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। পরে ওই গৃহবধূর স্বামী আলামিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোর্পদ করেন।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। আলামিন ফারাজী গুয়াখোলা বস্তি এলাকার মৃত দুলাল ফরাজীর ছেলে।
এবিষয়ে  ৫নং ওর্য়াড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিজা মোল্যা বলেন, স্বামী আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করেছে। আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে তাকে পুলিশে কাছে সোর্পদ করা হয়েছে।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: বাহারুল ইসলাম জানান, গৃহবধূ ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জখমটা মারাক্ত । যে কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনর্চাজ এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা করা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION