1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় বিদেশীমদসহ যুবলীগের আহবায়ক আটক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গাইবান্ধায় বিদেশীমদসহ যুবলীগের আহবায়ক আটক

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার কামারজানী থেকে ২৬ বোতল বিদেশী মদসহ মোঃ মারুফ হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে আটকৃত মারুফ হাসানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
আটককৃত মারুফ হাসান গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের মোঃ দুলু মিয়ার পুত্র। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কামারজানী ইউনিয়ন শাখারা আহবায়ক।
র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মাহমুদ বশির আহমেদ জানান, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী এলাকায় একজন অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে মারুফকে আটক করা হয় । এ সময় তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ি সুকৌশলের দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে বলে জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এ চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।
সকালে আটক মারুফের বিরুদ্ধে বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়। পরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION