1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে চেয়ারম্যানের মারধরে সরকারি কর্মকর্তা হাসপাতালে - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

বাউফলে চেয়ারম্যানের মারধরে সরকারি কর্মকর্তা হাসপাতালে

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিনকে মারধর করার অভিযোগ উঠেছে ৬নং কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে।
ওই কর্মকর্তা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। কনকদিয়া ইউনিয়নের স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে গত রবিবার রাতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিন রাতে বাজার করার উদ্দেশ্যে কনকদিয়া বাজারে যায়। এসময় হঠাৎ চেয়ারম্যান শাহিন ও তার চারজন সহযোগী তাকে গালাগাল করতে শুরু করেন এবং এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারে। পরবর্তীতে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিন বলেন,  ২০২০ সালে কনকদিয়া ইউনিয়নে একটি বিভাগীয় কাজে গেলে চেয়ারম্যান কাজে বাঁধা দেয়। সেসময় প্রতিবাদ করলে তাকে লাঞ্চিত করেন চেয়ারম্যান। ওই ঘটনায় তিনি একটি মামলা করেছিলেন। সেই মামলায় জামিনে এসে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন হুমকি দিচ্ছিলেন চেয়ারম্যান শাহিন। মামলা না তোলায় দলবল নিয়ে পুনরায় তাকে পিটিয়ে জখম করেছেন শাহিন হাওলাদার।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, আমি এঘটনা কিছুই জানি না। গতকাল সন্ধ্যা থেকে আমি বাড়িতে ছিলাম।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION