1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাহমুদ হাসান শান্ত ও সহযোগীর ‘দৃষ্টান্তমুলক শাস্তি ও টাকা উদ্ধারে দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

মাহমুদ হাসান শান্ত ও সহযোগীর ‘দৃষ্টান্তমুলক শাস্তি ও টাকা উদ্ধারে দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক মাহমুদ হাসান শান্ত’ ওর সহযোগীর ‘দৃষ্টান্তমুলক শাস্তি ও টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে ভুক্তভোগীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ভুক্তভোগী অসহায় হতদরিদ্র পরিবারসমুহের উদ্যাগে আজ রবিবার দুপুরে গাইবান্ধায় শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী এজেনুর খাতুন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকাসহ ভুক্তভোগী চায়না, মিজানুর রহমান, আব্দুল জলিল, রিক্তা অন্যরা।
স্মারকলিপি সূত্রে জানা যায় মাহমুদ হাসান শান্ত গাইবান্ধার দারিয়াপুরের যুগীপাড়ার ডাঃ হারেজ ছেলে। এবং তার সহযোগী এল, এল, সি সংস্থার নামে সামাজিক ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, চাকুরী, ঘর দেওয়ার কথা বলে গরীব অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এসব গরীব মানুষরা মহাজনি ঋন, এনজিও থেকে ঋন নিয়ে টাকা দিয়েছে।
ফলে এসব ঋন শোধ করতে না পেরে তারা সামাজিকভাবে হেনস্থা, অপমান, আর্থিক, মানষিক ও শারীরিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছে। এখন পর্যন্ত প্রতারকদের বিচারের আওতায় নেওয়া হয়নি।এরকোন বিচার নেই ।ফলে সবর্ত্রই চলছে লুটপাটের রাজত্ব।
এসবের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে তোলার জন্য সামাজিকভাবে সচেতন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সেই সাথেই অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মাহমুদ হাসান শান্ত ও তার সহযোগী প্রতারককে গ্রেফতার -দৃষ্টান্তমূলক শাস্তি সহ টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
শেষে ভুক্তভোগীদের পক্ষে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION