1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মাল বোঝাই ট্রাক উল্টে পড়লো খাদে - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

অভয়নগরে মাল বোঝাই ট্রাক উল্টে পড়লো খাদে

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : অভয়নগর উপজেলায় যশোর-খুলনা মহাসড়কে মাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়েছে। খানা খন্দে ভরা এ মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও রেহাই নেই এই অঞ্চলের লাখ লাখা মানুষের।
রোবরার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল মহিলা মাদরাসার সামনে মাল বোঝাই ট্রাক উল্টে পড়েছে।
তবে এ ঘটনায় হতা হতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, নওয়াপাড়া বাজার থেকে ছেড়ে আসা ভুসি বোঝাই একটি ট্রাক যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পরে মহাকাল মাদরাসার সামনে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয়রা জানান, চেঙ্গুটিয়া এলাকায় সড়কের কাজ চলছে। কন্ট্রাক্টর কি কারণে এপাশ এরকম রেখে ভাঙ্গাগেট এলাকায় কাজ করছে তা জানা যায়নি। রাস্তার পাশ দিয়ে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে।
ট্রাক চালক হোসেন আলী বলেন, অন্য একটি গাড়ীকে সাইড দিতে গেলে বাম চাকা মাটিতে নামিয়ে দিই। মাটি সরে যাওয়ার কারনে বাম পাশে কাত হয়ে খাদে উল্টে যায়। আমার ও আমার হেলপারের কোনো ক্ষতি হয়নি।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি। রাস্তা উচুনিচুর কারনে ট্রাক উল্টে খাদে পড়েছে। কোনও হতা হতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION