1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে ছেলের নির্যাতনের প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

দুমকিতে ছেলের নির্যাতনের প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়বড় সন্তান মোঃ সেলিম সিকদারের বিরুদ্ধে মা ও অন্যান্য ভাইদের উপর সশস্ত্র হামলা ও অমানবিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মা মোসা: সমের্তবান।
শনিবার রাত ৮টায় দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম আঃ বারেক সিকদারের স্ত্রী মোসা: সমের্তবান তার বড় ছেলে মোঃ সেলিম সিকদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে লিখিত বক্তব্য পাঠ করান নিজ ছোট ছেলে মো: আশিকুর রহমানকে দিয়ে।
মোসা: সমের্তবান বলেন, আমার বড় ছেলে মোঃ সেলিম সিকদার ছোটবেলা থেকেই বেয়াদব প্রকৃতির হওয়ায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাকুরীর উদ্দেশ্যে সৌদি আরব পাঠাই। সেখানেও নানা অপরাধে জেল খেটেছে। বাড়ি থেকে জমি জমা বিক্রি করে টাকা পাঠিয়ে তাকে ছাড়াই।
২০২১ সালে নিজের ও পৈত্রিক সম্পত্তি বিক্রি করে ইউপি সদস্য পদে নির্বাচন করে হেরে যায়। এরপর থেকে ধার দেনায় জর্জরিত হয়ে আমার নিজ নামিয় ১৭ শতাংশ জমি বিক্রির জন্য চাপ দিলে অন্যান্য ছেলেরা তাতে বাধা প্রদান করে।
এতে আরো বেপরোয়া হয়ে আমাকে ও আমার ছেলে আশিকুর রহমান ও সুমন সিকদারকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি ও হামলা চালিয়ে নির্যাতন করে আসছিল।
এমতাবস্থায় বড় ছেলে সেলিম দীর্ঘদিন যাবৎ আমার খোঁজখবর, ভরণপোষণ দেয় না। বরঞ্চ গত ২১/ ১১/২৩ তারিখ দুপুর ১২টার দিকে আমার নিজ বাড়িতে একদল সন্ত্রাসীসহ এসে আমার ও ছোট দুই ছেলে আশিক ও সুমনের উপর অতর্কিতে হামলা চালায়। এতে আমি ও আশিক গুরুতর আহত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে বড় ছেলে সেলিম উল্টো ছোট ছেলে সুমন, আশিক ও পুত্রবধূ খুশি সহ ৫জনকে আসামি করে থানায় মামলা দিয়ে দুই ছেলেকে জেল হাজত খাটিয়েছে। উপায়ন্তু না পেয়ে এই বৃদ্ধ বয়সে অচল অবস্থায় বড় ছেলের অন্যায় অত্যাচারের হাত থেকে রেহাই পেতে সুবিচারের জন্য, গত ২৯/১১/২৩ইং তারিখে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।
উক্ত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম আরো ক্ষিপ্ত হয়ে আমিও আমার অন্য ৪ছেলে এবং মামলার সাক্ষী গনকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে  চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আপনাদের লেখনীর মাধ্যমে প্রশাসনের নিকট সুষ্ঠ ও ন্যায্য বিচার প্রার্থনা করছি।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো: সেলিম সিকদার মুঠোফোন জানান, ছোট দুই ভাই আশিকুর রহমান ও সুমন সিকদার আমাকে ও আমার পরিবারকে শায়েস্তা করার জন্য মাকে কু পরামর্শ দিয়ে মামলা করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION