1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে পাথালিয়া দাখিল মাদরাসা থাকলেও উধাও শিক্ষক - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগরে পাথালিয়া দাখিল মাদরাসা থাকলেও উধাও শিক্ষক

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া দাখিল মাদরাসা আছে, শিক্ষক উধাও।
রবিবার (৩ ডিসেম্বর)  সকাল ১১ টায় সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা যায় এমন চিত্র ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, প্রায়ই ওই মাদরাসা নিয়মনীতি না মেনে শ্রেণিকার্যক্রম বন্ধ রাখা হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবক মহল রয়েছে চরম বিপাকে।  সরকারি কোন ছুটি বন্ধ না থাকলেও ওই মাদরাসার ভারপ্রাপ্ত সহকারী সুপার ও ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে চলছে অনিয়ম খামখেয়ালিপনা।
সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতিকে থোড়াই কেয়ার করেনা ওই মাদরাসার দায়িত্বরত শিক্ষকগণ। ফলে ওই মাদরাসার শিক্ষা ব্যবস্থা নাজেহাল হয়ে পড়েছে।
অভিভাবক মহলের অনেকে নাম প্রকাশে না করার শর্তে অভিযোগ করে বলেন, মাদরাসার যে হাল দুর্নীতিবাজ সভাপতি ও শিক্ষকগণ করেছে ও করছে তাতে আমাদের সন্তানদের ওই মাদরাসায় লেখাপড়া করানো দায় হয়ে পড়েছে।
তারা আরো জানান, আসছে দাখিল পরিক্ষা কোচিং করানোর কথা বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছে শিক্ষকরা কিন্তু কোচিং করাচ্ছে না। ফলে আমাদের সন্তানদের লেখা পড়া কি করে হবে?
এবিষয়ে পাথালিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, পরীক্ষা শেষ তাই বন্ধ দেওয়া হয়েছে আমরা ছাত্র সংগ্রহে বের হয়েছি।
সরকারি বন্ধ বা উপজেলা শিক্ষা অফিসার এই বিষয়ে অবগত আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, না শিক্ষা অফিসার এই ঘটনা জানেননা আমি এখনি মাদরাসায় আসতেছি আপনি একটু দাড়ান, কোন নিউজ করবেন না। এবং তিনি ভুল স্বীকার করেন।
এবিষয়ে পাথালিয়া মাদরাসার সভাপতি জাকির হোসেন বলেন, মাদরাসা বন্ধ না পরীক্ষা শেষ তাই শিক্ষকরা মনে হয় ছাত্র কালেকশনে গিয়েছিলো।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, পরিক্ষা শেষ এই কারণে শিক্ষার্থী থাকবেনা কিন্তু প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন সুযোগ নেই আমি খোঁজ নিয়ে দেখি কি অবস্থা অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION