1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভারত বাংলা সীমান্তে হেরোইনসহ ভারতীয় নারী আটক - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ভারত বাংলা সীমান্তে হেরোইনসহ ভারতীয় নারী আটক

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৬০০ গ্রাম হেরোইনসহ ফেন্সি বেগম (৪২) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি হাটখোলা ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোসাইপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদে হাটখোলা ক্যাম্পের বিজিবি টহলরত সদস্যরা সীমান্তের পশ্চিম উচনা এলাকার ২৮১/৫ এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নারীকে আটক করে। পরে মহিলা বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে ৬ শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, বিজিবি হেরোইনসহ ভারতীয় নারীকে গ্রেপ্তারের পর থানায় মামলা দিলে ওই নারীকে আজ শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION