1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে দেবরের মারধরে ভাবি হাসপাতালে, অতঃপর - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

অভয়নগরে দেবরের মারধরে ভাবি হাসপাতালে, অতঃপর

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ৫ নং ওয়ার্ডের বুইকরা গ্রামে পাওনা টাকা চাইতে গেলে ভাবিকে পিটিয়ে আহত করেছে দেবর ও তার সহযোগীরা এবিষয়ে ওই গৃহবধূ বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় অভিযোগ করেছেন।
শুক্রবার ১ ডিসেম্বর সকাল আনুঃ ৯ টার সময় ওই গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বুইকরা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী সুমি বেগম (৩২) অভিযুক্ত দেবর শহিদুল ইসলামের কাছে ৩০ হাজার টাকা ধার বাবদ পাওনা রয়েছে। সেই টাকা চাইতে গেলে শহিদুল টাকা দিতে পারবেনা বলে হুমকি দিয়ে গালাগাল করতে থাকলে গৃহবধূ গালাগাল কেন করছো জানতে চাইলে শহিদুলসহ সহযোগীরা এলোপাতাড়ি ভাবে ওই গৃহবধূকে পিটিয়ে আহত করে। পরক্ষণে ওই গৃহবধূর ছেলে আবিদ মাকে মারধর করা দেখে ঠেকাতে গেলে আসামিরা আবিদকেও মারধর করতে থাকলে ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়।
আহত গৃহবধু বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা হলঃ উপজেলার বুইকরা গ্রামের ইউসুফ সরদারের ছেলে শহিদুল ইসলাম (৩৮), একই এলাকার হানিফ হাওলাদার (৩৫) ও শহিদুল ইসলামের স্ত্রী রহিমা বেগম(৩২)।
এবিষয়ে বুইকরা গ্রামের হানিফ হাওলাদার মুঠোফোনে বলেন, মারপিট করা হয়নি, দু’পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি করা হয়েছে। শহিদুল কি হয় জানতে চায়লে তিনি বলেন, একসাথে চলি, সে আপন কোন ভাই না, তবে ভাইয়ের থেকেও বড়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION