1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ-১ আসনে ফারুক খান এমপি'র মনোনয়নপত্র দাখিল - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

গোপালগঞ্জ-১ আসনে ফারুক খান এমপি’র মনোনয়নপত্র দাখিল

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৪০ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি  : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু’র নিকট তার কন্যা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান এবং স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, হুজ্জাত হোসেন লিটু মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাব্বির খান, এম এম মহিউদ্দিন আহম্মেদ মুক্ত, শেখ এনায়েত হোসেন লিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. মুস্তাফিজুর রহমান, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান শেখ রনি আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক তানিয়া হক শোভা, পসারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার খান প্রমূখ।

এর আগে মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথি হিসেবে মুকসুদপুর সরকারি কলেজ মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং নেতাকর্মীদের সম্মতি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION