1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে যুবদলের সদস্য সচিবসহ গ্রেফতার ২ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

জয়পুরহাটে যুবদলের সদস্য সচিবসহ গ্রেফতার ২

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮২ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগার বিষ্ফোরক মামলার এজাহার নামীয় আসামি জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিবকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বিকেলে শহরের হাউজিং স্টেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের বাটার মোড় এলাকার সামছুল হকের ছেলে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও শান্তিনগর এলাকার আনোয়ার হোসেন খাঁনের ছেলে জেলা যুবদলের সদস্য মহিদুল ইসলাম খাঁন রাজিব।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গত ১৮ নভেম্বর রাজশাহী থেকে একটি পিকআপ জয়পুরহাটের দিকে আসছিল।
রাত ৯টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামের খাড়ী ব্রীজের পশ্চিম পার্শ্বে সড়কে পিকআপটির গতিরোধ করে ৩০/৩৫ জন। এরপর তারা সেই পিকআপে ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হলে সেই মামলার এজাহার নামীয় আসামী জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও সদস্য  মহিদুল ইসলাম খাঁন রাজিবকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION