1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৪১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে  মোটরসাইকেল প্রায়ভেটকার মুখোমুখি সংঘর্ষে কাওসার সরকার (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
এঘটনায় শেখ রিফাত (১৮) নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জয়পুরহাট-মোলামগাড়ি সড়কের কালাই উপজেলার হলদিবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কাউছার কালাই উপজেলার করিমপুর গ্রামের খাতেম আলী সরকারের ছেলে। আহত রিফাত একইগ্রামের চঞ্চল হোসেনের ছেলে।
জানা যায়, নিহত কাউছার মোলামগাড়ি থেকে রিফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হলদিবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চালক কাউছার এবং আরোহী রিফাতকে গুরুতর আহত অবস্থায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক কাউছারকে মৃত ঘোষনা করেন। আর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION