1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হারানো আসন ফিরে পেতে মরিয়া পটুয়াখালীর রুহুল - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

হারানো আসন ফিরে পেতে মরিয়া পটুয়াখালীর রুহুল

  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২২৯ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব বর্তমান কেন্দ্রীয় কমিটির কো- চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পটুয়াখালী -১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. বি. এম রুহুল আমিন হাওলাদার।

সোমবার দুপুরে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বিগত একাদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে মনোনয়ন পত্র দাখিল করলেও নির্বাচন কমিশনের যাছাই বাছাইকে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশ হিসেবে পটুয়াখালী ১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন রুহুল আমিন হাওলাদার। সেই নির্বাচনে রুহুল আমিন হাওলাদারকে নির্বাচিত করতে আওয়ামী লীগের প্রার্থী প্রায়ত এড. শহাজাহান মিয়ার মনোনয়ন পত্র প্রত্যাহার করায় কেন্দ্রীয় আওয়ামী লীগ।

পটুয়াখালী-১ আসনে ভোটের মাঠে জাতীয় পার্টির শক্ত কোন অবস্থান না থাকলেও এবারও পুরাতন ফর্মুলায় এই আসনটি নিজেদের বাগে নিতে মরিয়া জাতীয় পার্টি।

পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার নির্বাচন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠ হয় তবে আমরা শতভাগ আশাবাদী তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। নির্বাচনে অংশ গ্রহনের জন্য আমরা সাংগঠনিক ভাবেও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনটি উপজেলার সকল ভোট কেন্দ্র কেন্দ্রীক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পটুাখালী জেলা জাতীয় পার্টির কমিটিও পূর্নাঙ্গ করা হয়েছে।

সোমবার মনোনয়ন পত্র সংগ্রহের সময় পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম সহ দলের জেলা ও উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় পার্টির পক্ষে পটুয়াখালী-০২ আসনে বাউফল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহসীন হাওলাদার, পটুয়াখালী-০৩ আসনে গলাচিপা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম ও পটুয়াখালী-০৪ আসনে জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মান্নান হাওলাদারের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয় বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION