1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৬০ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর কলেজ শিক্ষক সমিতির আয়োজনে “দুর্নীতি-ই বাংলাদেশের সার্বিক উন্নয়নের একমাত্র অন্তরায়” শীর্ষক আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম আবু নওশাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ,নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ।
পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে।
কয়েকধাপ যুক্তিতর্ক লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণিত করে ফাইনালে যুক্তিতর্কের লড়াই করে নওয়াপাড়া মডেল কলেজ ও সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক মো.মাহবুবুর রহমান,নুসরাত রহমান ও নুজহাত লামিছা খান।
এদিন বিকেলে চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয় সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দল নেতা লামিয়া পারভীন অরিণ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION