1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফলে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২১৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের বালিয়া গ্রামে মুক্তিযোদ্ধা  চান মিয়া মাস্টারের বাড়িতে দুর্ধর্র্ষ ডাকাতি হয়েছে।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়।
মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের মেঝ ছেলে মোঃ মাসুদ জানান, তাদের দোতালা ভবনের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৮-১০ জন মুখোশপড়া ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে  নিচতলায় গিয়ে তার বাবা আলহাজ্ব চান মিয়া মাস্টার (৭১) ও তার মা আলহাজ্ব ফরিদা খাতুনকে (৬৬)অস্ত্রের মুখে জিম্মি করে দুজনকে দুই রুমে নিয়ে বেধে ফেলে।
এরপর তাদের কাছে স্টীল আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় ডাকাতরা তার বাবা ও মাকে মারধর করে। মেরে ফেলার হুমকি দেয়। তখন ভয়ে তার মা স্টীল আলমারির চাবি দিলে ডাকাতরা আলমারি খুলে নগদ প্রায় তিন লাখ টাকা ও পাঁচ-ছয় ভড়ি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতরা বাসার অন্যান্য মালামালও তচনচ করে। আমগাছ বেয়ে ডাকাতরা দোতালায় ওঠেন এবং ডাকাতি শেষে নিচতলার সামনের দরজা খুলে চলে যায়। বাসায় এসময় তার মা-বাবা ছাড়া অন্য কেউ ছিলনা। পরিবারের অন্যান্য সদস্যরা বরিশালে ছিল। ডাকাতরা চলে যাওয়ায় তার-বাবা ও মা ডাক চিৎিকার দিলে এলাকার লোকজন এসে তাদের বাসায় জড়ো হন।
বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, ‘শুনেছি চান মিয়া মাস্টারের বাড়িতে ডাকাতি হয়েছে। ইদানিং চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারন মানুষ আতংকের মধ্যে আছেন।’
বগা পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে রাতেই বাউফল সার্কেলের সিনিয়ি এএসপি, বাউফল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION