1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে গৃহবধূকে হাত পা মুখ বেধে নির্যাতনের অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

বাউফলে গৃহবধূকে হাত পা মুখ বেধে নির্যাতনের অভিযোগ

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমিজমা বিরোধের জেরে গৃহবধূর হাত পা বেধে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছোটডালিমা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যাায়, মরহুম গনি রাঢ়ীর দুই ছেলে সুলতান রাঢ়ী ও রত্তন রাঢ়ী দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। এরমধ্যে একাধিকবার সালিশ মিমাংসায় বসা হয়েছে। কিন্তু কোন সালিশ সুলতান রাঢ়ীকে সমাধান দিতে পারেননি।
ঘটনার দিন সকাল ৭টার দিকে রত্তন রাঢ়ী তার ভাগের জায়গায় সুপারি গাছের চারা লাগাতে গেলে তাকে সুলতান রাঢ়ী ও তার স্ত্রী এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করতে গেলে সুলতান রাঢ়ী, তার স্ত্রী আমেনা বেগম,ছেলে চুন্নু রাঢ়ী, ছালাম রাঢ়ী, ছেলের বৌ হেপি বেগম, নাতি ইমন, সবাই মিলে তাদেরকে মারধর শুরু করেন। এরপর তারা রত্তন রাঢ়ীর স্ত্রী কহিনুর বেগম(৫৫) কে টেনে হেঁচড়ে ঘরে নিয়ে বন্দি করে রাখেন এবং গামছা দিয়ে হাত পা বেধে অমানুষিক নির্যাতন করেন।
প্রতিবেশিরা ছুটে আসলে সুলতান রাঢ়ী তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা দিবে বলে হুমকি দেন। উপায়ন্তর না পেয়ে তারা পুলিশকে খবর দেন। প্রায় দুই ঘন্টা পরে পুলিশ এসে হাত পা বাধা অবস্থায় তাকে উদ্ধার করেন।
প্রতক্ষদর্শী সাহিনুর বেগম বলেন, আমি দেখেছি চুন্নু রাঢ়ী এসে আমার চাঁচি অর্থাৎ রত্তন রাঢ়ীর স্ত্রীকে লাঠি  দিয়ে আঘাত করেন এবং সে পড়ে যান। এরপর তাকে চুল ধরে টেনে হেঁচরে ঘরে নিয়ে আটকে মারধর করেন।
সুলতান রাঢ়ী ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমরা শুধু বেধে রেখেছি কোন মারধর করিনি এতে যদি আমার জেল ফাঁস হয় হোক। নাতি ইমন বলেন, আমি কিছু করিনি আমার মা, চাচি ও দাদী মিলে তাকে বেধে রেখে মারধর করেন।
বাউফল থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, আমরা এসে তাকে হাত পা বাধা অবস্থায় পেয়েছি এবং সুলতান রাঢ়ী তার ঘরে বন্দী করে রেখেছেন অনেক মারধর ও করেছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় বাউফল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) এটি এম আরিচুল হক বলেন,আমি ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION