1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ সেলিমের পক্ষে গোপালগঞ্জ-২ আসনের নৌকার নমিনেশন ফরম কিনলেন স্থানীয় নেতাকর্মীরা - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

শেখ সেলিমের পক্ষে গোপালগঞ্জ-২ আসনের নৌকার নমিনেশন ফরম কিনলেন স্থানীয় নেতাকর্মীরা

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩২৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : আসান্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম, এমপি।

শনিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সাথে নিয়ে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে তার জেষ্ঠ্যপুত্র এফবিসিসিআই- এর সাবেক সফল সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম এবং কনিষ্ঠপুত্র কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা প্রতীকে) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু সহ বিপুল সংখ্যক নেতা- কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ আ. লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ গোপালগঞ্জ-২ আসন থেকে পরপর ৮ম বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় নেতা, জীবন্ত কিংবদন্তী ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION