1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তাহিন শেখকে গ্রেপ্তার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তাহিন শেখকে গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৭১ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী, মটরসাইকেল ছিনতাই, টুঙ্গিপাড়া এলাকায় বিশৃংখলা সৃষ্টিকারী, নারীদিয়ে প্রলভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে তাদেরকে মারধর করে লক্ষ লক্ষ টাকা আদায়কারী ও ছিনতাই চক্রের মূল হোতা মোতালেব শেখের ছেলে তাহিন শেখকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

গোপন সূত্রে জানা যায়, তাহিন শেখ তার স্ত্রী সাহারা খাতুনকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল করে নানা শ্রেণি-প্রেশার বিত্তবানদেরকে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মুন্সীরচর, গিমাডাঙ্গা উত্তরপাড়া ও গোপালগঞ্জ মান্দারতলা, পাথালিয়া এলাকায় এনে আটকিয়ে মারধর করে লক্ষ লক্ষ টাকা আদায় করতো।

১৪ সদস্য বিশিষ্ট সংঘবদ্ধ এ চক্রের প্রধান তাহিন শেখ। এই চক্রের সাথে আরো দু’জন নারী সদস্য আছে বলে জানাগেছে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানের নিদের্শনায় টুঙ্গিপাড়া থানার এসআই সুবীর সূত্রধর, এসআই ইব্রাহিম ও এসআই বরেন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গিমাডাঙ্গা মুন্সীরচর এলাকা হতে গ্রেপ্তার করে তাহিন শেখকে। পরে ১৭ নভেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এবিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, তাহিন শেখের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ০৪টি জি.আর মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। উক্ত আসামী তাহিন শেখ টুঙ্গিপাড়া থানা এলাকায় নারী দিয়ে ফাঁদে ফেলে বহু লোকের নিকট হতে মারপিট করে কৌশলে টাকা পয়সা আদায় করতো, সে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION