1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোয়ালন্দে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন, বিক্রি হচ্ছে লাখ লাখ টাকা, নিরব প্রশাসন - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়ালন্দে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন, বিক্রি হচ্ছে লাখ লাখ টাকা, নিরব প্রশাসন

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ জন পঠিত
অরুণ রাহা, রাজবাড়ী : একদিকে বর্তমান সরকারের হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত দৌলতদিয়া টু পাটুরিয়া ফেরীঘাট সহ নদী শাসন প্রকল্পের কাজ, অন্যদিকে অনন্ত ৫০০টি পরিবারের বসবাস, সেই সাথে শত বিঘা তিন ফসলি জমি যেখানে কৃষকেরা চাষ করেছে বাদাম,ভুট্টা সহ নানা ফসল।
এই পুরো পরিকল্পনা ধুলিস্যাৎ হতে চলছে একটি প্রভাবশালী মহলের নির্বিচারে রাজবাড়ী জেলার দৌলতদিয়ার ৭নং ফেরীঘাট সংলগ্ন,পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলন করার ফলে।
এই চক্রটি প্রতিদিন ৩টি ভেকু ও ১০০ টিরও বেশি ড্রাম ট্রাক দিয়ে দিবারাত্রি শত শত ট্রাক বালু উত্তোলন করে বিক্রি করছে জেলার বিভিন্ন স্থানে।
এতে হুমকির মুখে পড়েছে অত্র এলাকার জনজীবন।  কারণ বালুবাহী ট্রাকের উচ্চ শব্দে একদিকে হচ্ছে  শব্দ দুষণ, অন্যদিকে অদক্ষ চালকের বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে প্রানের সংশয় বেড়েছে অত্র এলাকার কোমল মতি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।
এতে অবশ্য কোন প্রকার মাথা ব্যাথা নেই গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তার। কারণ ইতিমধ্যে একাধিক  জাতীয় প্রত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও তিনি প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। তবে তিনি কিছুই  যে করেনি, বিষয়টা এমনটা নয়,একাধিক গণমাধ্যমে’কে তিনি দিয়েছেন ব্যবস্থা গ্রহন করার সুদীর্ঘ করার আশ্বাস। যা বাস্তবে ঘটেনি।
তবে ভিন্না কথা বলছেন এলাকাবাসী। তারা জানান, বালু উত্তোলনকারী চক্রের সাথে গোয়ালন্দ উপজেলার একাধিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। যার কারণে এই চক্রটি এতো বড় ধ্বংস চালিয়ে যাচ্ছে কিন্তু তারপরও নিরব ভুমিকায় রয়েছে প্রশাসন।
তবে এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। পরে প্রতিবেদক’কে মুঠোফোনে জানান, নদীর তীর থেকে বালু উত্তোলন করার কোন সুযোগ নাই, যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে উপজেলার নির্বাহী কর্মকর্তার এমন দায়সারা আশ্বাস বিশ্বাস করতে নারাজ ভুক্তভোগী এলাকাবাসী। তারা চায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোন আইনি ব্যবস্থা গ্রহণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION