1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নারী সমাবেশ ডেকে চমক দেখালেন আসম ফিরোজ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

বাউফলে নারী সমাবেশ ডেকে চমক দেখালেন আসম ফিরোজ

  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এই প্রথম প্রতিটি ইউনিয়নে নারী সমাবেশ ডেকে চমক দেখালেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি। প্রতিটি সমাবেশে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে পুণরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন আসম ফিরোজ।
দলীয় সূত্র জানায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে পৃথক ৩টি করে সমাবেশ আহবান করা হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠিত এসব সমাবেশে প্রত্যেককে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেছেন আসম ফিরোজ এমপি। প্রতিটি সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উৎসবমূখর সমাবেশের কারনে নারী ভোটারদের মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন খান বলেন, ১২ নভেম্বর আমাদের সর্বশেষ ৩টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যানের জন্য যেসব প্রকল্প বাস্তবায়ন করেছেন তার একটি ধারনা আমরা সমাবেশে উপস্থাপন করতে পেরেছি। এছাড়াও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার বিষয়গুলো সম্পর্কে গ্রামের নারীদের অবহিত করা হয়েছে।
ফলে নারীদের মধ্যে শেখ হাসিনার প্রতি আস্থা বেড়েছে। সমাবেশে আসা নারীরা সরকারের গৃহিত সব পদক্ষেপ সম্পর্কে  জেনে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামীতে শেখ হাসিনার সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত  করেছেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে উপজেলার অর্ধলক্ষাধিক নারী  অংশগ্রহন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION