1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফল সরকারি কলেজের মাঠ যেন গো-চারণ ভূমি! - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী

বাউফল সরকারি কলেজের মাঠ যেন গো-চারণ ভূমি!

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সরকারি কলেজের খেলার মাঠ গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। প্রতিদিন এই মাঠে চড়ানো হয় অসংখ্য গরু-ছাগল। শ্রেণি কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীদের চোখের সামনে প্রতিদিন গরু-ছাগল চড়ানো হলেও বিষয়টি নিয়ে উদাসীন কলেজ কতৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্লাশ চলাকালীন প্রতিদিন অসংখ্য গরু ও ছাগল চড়ানো হয় বাউফল সরকারি কলেজ মাঠে। গরু-ছাগলের কারনে পাঠদান ব্যহত হওয়ার পাশাপাশি খেলাধুলা করতে পারছে না কলেজের শিক্ষার্থী ও এলাকার ক্রীড়ামোদি যুবকরা।
সুমন নামের এক শিক্ষার্থী জানায়, প্রতিদিন এই মাঠে গরু-ছাগল চড়ানোর কারনে পরিবেশ বিষিয়ে উঠেছে। গোবরের দুর্গন্ধে এবং গরু ছাগলের ডাকে পাঠদান ব্যহত হচ্ছে। শুধু তাই নয় কলেজের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না। বিকালে এলাকার যুবকরা খেলতে গিয়ে গোবরের কারনে বিপাকে পড়ছেন। মাঠে খেলাধুলার পরিবেশ না থাকায় মুঠোফোনের প্রতি ঝুঁকে পড়ছেন তরুনরা।
পিয়াস নামের অপর এক যুবক বলেন, মাঠে গরু-ছাগল চড়ানোর বিষয়ে কলেজের অধ্যক্ষর কাছে অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।
তিনি কলেজ মাঠে গরু ছাগল চড়ানো অবিলম্বে বন্ধ করার দাবী জানান।
এ প্রসঙ্গে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বসার তালুকদার বলেন, প্রতিদিন মাঠে যারা গরু-ছাগল চড়ায় তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছে। কলেজের নিরাপত্তা প্রাচীর না থাকার সুযোগটি কাজে লাগায় তারা। গরু-ছাগল চড়ানো বন্ধের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION