1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফকিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩০৫ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলার ভবনা এলাকা থেকে আবু হানিফ শেখ (১১) নামে মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মেহগনি গাছের ডালের সাথে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবী ওই শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত আবু হানিফ উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ভ্যান চালক রফিকুল ইসলামের ছেলে। সে ভবনা দাখিল মাদ্রসার তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানান, খবর পেয়ে সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ তালুকদার সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর মরদেহের প্রাথমিক সুরোহাত প্রতিবেদন করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মৃতের পরিবার জানান, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা এর মধ্যে যে কোন সময় ওই ছাত্র বাড়ির পাশে মেহগনি গাছের সাথে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে স্বজনরা জানান।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, তৃতীয় শেণির ওই ছ্রাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION