1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

বাউফলে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৩১ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সুখে ভরবে আগামী দিন,পেনশন এখন সর্বজনীন এই প্রতিবাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজ এমপি।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথমবারের মতো চালু করলেন সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থা। এই স্কিমের আওতায় সরকারি চাকুরীজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তভুর্ক্ত হবে। ১৮ বছরের বেশি হলেই এখন থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। যারা সরকারি চাকরি করেন তারা তো পেনশন পান।
সরকারি চাকরির বাহিরের জনগোষ্ঠীর জন্য এই ব্যবস্থা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া,উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত আনিচুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধান,বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
এর আগে সকাল ১০ টার দিকে প্রধান অতিথি আ,স,ম ফিরোজ এমপি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নাসিং ইনস্টিটিউটে শিরাবরণ অনুষ্ঠানে যোগদেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION