1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭ - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

বাউফলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বনবিভাগের সাবেক আইন কর্মকতার বাড়িসহ একাধিক বাড়িতে ডাকাতির ঘটনার তদন্ত নেমে ডাকাত চক্রের প্রধানসহ ৭জন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার বিকেল ৪টায় পটুয়াখালী জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের গৌরনদীর বাটাজোড় গ্রামের মোঃ সোলায়মান হোসেন ওরফে রনি, বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের বাচ্চু সরদার, একই গ্রামের উজ্জাল হোসেন ওরফে সাহেদ, মোঃ আমিনুল ইসলাম, পূর্বকালাইয়া গ্রামের জুলহাস ওরফে জুলফু ডাকাত, কনকদিয়া ইউনিয়নের ফারুক হোসেন, ১১নং দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের সুমন আকন ও পিরোজপুর জেলার নজরুল শেখ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বাউফলে একাধিক ডাকাতির ঘটনা ঘটে। এসব ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত করতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করেন। প্রথমে বাউফল উপজেলার দাশপাড়া গ্রামের সুমন আকন নামে একজনকে সন্দেহজনক গ্রেপ্তার করে। তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এসব ডাকাতির ঘটনা ঘটিয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিতে চক্রের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান নেন এবং বিভিন্ন পেশায় কাজ করেন।
ডাকাতি করতে মঙ্গলবার ঢাকা থেকে বরিশালে ৪ডাকাত সদস্য আসছেন এমন তথ্যের ভিত্তিতে ঢাকা – বরিশাল মহাসড়কের ফরিদপুরের রাজৈন এলাকায় হানিফ পরিবহন থেকে বাচ্চু, উজ্জল, জুলহাস ও নজরুলকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে বরিশালের গৌরনদীর বাটাজোড় গ্রামের সোলায়মান রনিকে গ্রেপ্তার করে। ওই রাতে ডাকাত দলের সহযোগী ও আশ্রয়দাতা কালাইয়া গ্রামের আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। আমিনুলের দেওয়া তথ্যে সুমন আকনের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি রামদা, ২শাবাল, ১টি কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম বলেন, সম্প্রতি বাউফলে একাধিক ডাকাতির ঘটনা ঘটে। এসব ডাকাতির ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগীরা। ডাকাতির ঘটনা উদঘটনে জেলা পুলিশের একটি চৌকাস দল মাঠে কাজ শুরু করেন। দীর্ঘদিন কাজ করে ১০ সদস্য বিশিষ্ট ডাকাত দলের খোঁজ মিলে। দলের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তের ছদ্মবেশে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে।
ডাকাতির দিন তারিখ ঠিক হলে সব সদস্যরা একাত্রিত হয়ে ডাকাতি সংঘটিত করেন। ডাকাতির অর্থ ও স্বর্ণালঙ্কার বিক্রি টাকা ভাগবাটোয়ারা করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION